লাব্বাইক রুকইয়াহ সেন্টার

আল-কুরআন ও সুন্নাহর আলোকে রুকইয়াহ শারইয়্যাহ

জিনের আছর, কালো জাদু, বদনজর ও মানসিক সমস্যার কার্যকর ইসলামিক সেবা

সেন্টারে, অনলাইনে বা বাড়িতে — যেভাবে আপনার সুবিধা

وَنُنَزِّلُ مِنَ الۡقُرۡاٰنِ مَا ہُوَ شِفَآءٌ وَّرَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ

"আর আমি কুরআনে এমন বিষয় নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত।"

সূরা বনী ইসরাঈল — আয়াত ৮২

কোন কষ্টে আছেন?

আপনার সমস্যাটি বেছে নিন — লক্ষণ, কারণ ও আমাদের সেবার ধরন বিস্তারিত দেখতে পাবেন।

কীভাবে সেবা পাবেন

প্রথমবার আসছেন? পুরো পথটা এরকম — প্রতিটি ধাপে আমরা পাশে থাকি।

  1. ১

    সময় নিন

    ফোন, হোয়াটসঅ্যাপ বা এই ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন। সেন্টারে, অনলাইনে বা বাড়িতে — যেভাবে সুবিধা।

  2. ২

    ডায়াগনোসিস

    রাকী মনোযোগ দিয়ে আপনার কথা শোনেন, সমস্যার ধরন নির্ণয় করেন এবং লিখিত রিপোর্ট দেন।

  3. ৩

    রুকইয়াহ সেশন

    কুরআনের আয়াত ও মাসনূন দুআ দিয়ে শরয়ী পদ্ধতিতে রুকইয়াহ — প্রয়োজন অনুযায়ী এক বা একাধিক সেশনে।

  4. ৪

    বাড়িতে আমল ও ফলো-আপ

    প্রেসক্রিপশন, রুকইয়াহ অডিও ও নির্দেশনা রোগী পোর্টালে পাবেন; অগ্রগতি আমরা নিয়মিত খোঁজ রাখি।

আমাদের নীতি

  • কুরআন ও সুন্নাহর সঠিক পদ্ধতিতে রুকইয়াহ সেবা
  • অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন রাকীর তত্ত্বাবধান
  • সম্পূর্ণ গোপনীয়তা নিশ্চিত
  • মহিলা রোগীদের জন্য মাহরাম ও সিসিটিভি-নিরাপত্তা
  • অনলাইন ও সরাসরি সেশনের সুবিধা
  • সাশ্রয়ী মূল্যে সেবা প্রদান
  • ফলো-আপ ও দীর্ঘমেয়াদী সহায়তা
  • শিরক ও বিদআতমুক্ত সেবা
অ্যাপয়েন্টমেন্ট নিন
লাব্বাইক রুকইয়াহ সেন্টারের অফিস — কাঠের দেয়ালে আলো-জ্বলা সোনালি লোগো, টেবিল ও বইয়ের তাক
লাব্বাইক রুকইয়াহ সেন্টার, পল্লবী

আমরা কারা

লাব্বাইক রুকইয়াহ ২০১৯ সাল থেকে বাংলাদেশে কুরআন ও সুন্নাহর আলোকে রুকইয়াহ শারইয়্যাহ সেবা প্রদান করে আসছে। আমাদের অভিজ্ঞ রাকীগণ শিরক ও বিদআতমুক্ত পদ্ধতিতে জিন, জাদু, বদনজর ও মানসিক সমস্যার সেবা করেন।

আমরা বিশ্বাস করি প্রতিটি মুসলিম কুরআনের শেফার অধিকারী। তাই আমাদের সেবার মূল্য সাশ্রয়ী রাখা হয়েছে এবং অনলাইন সেশনের ব্যবস্থা রাখা হয়েছে যাতে দেশের যেকোনো প্রান্ত থেকে সেবা নেওয়া যায়।

  • কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী সেবা
  • সম্পূর্ণ শিরক ও বিদআতমুক্ত
  • মহিলা রোগীদের পর্দা ও নিরাপত্তা — মাহরামসহ আসা বাধ্যতামূলক, পুরো সেন্টার সিসিটিভির আওতায়
  • অনলাইন ও সরাসরি — উভয় মাধ্যমে সেবা
আরও জানুন

সর্বশেষ লেখা

রুকইয়াহ, জিন, জাদু ও বদনজর নিয়ে কুরআন-সুন্নাহভিত্তিক লেখা।

সব লেখা পড়ুন

সাধারণ প্রশ্ন

আরও প্রশ্ন ও উত্তর
রুকইয়াহ কী?

রুকইয়াহ হলো কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে জাদু-টোনা, বদনজর ও জিনের আছর থেকে মুক্তির জন্য ইসলামিক ঝাড়ফুঁক ও সেবা পদ্ধতি। এটি সম্পূর্ণ বৈধ ও শিরকমুক্ত পদ্ধতি।

অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবো?

ওয়েবসাইটের "অ্যাপয়েন্টমেন্ট" পেজ থেকে অনলাইনে বুক করতে পারবেন। অথবা আমাদের নম্বরে ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারেন।

সেশনের সময় কতক্ষণ লাগে?

সাধারণত একটি রুকইয়াহ সেশন ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত হয়। রোগীর অবস্থা অনুযায়ী সময় ভিন্ন হতে পারে।

অনলাইনে রুকইয়াহ সেশন কি হয়?

হ্যাঁ, ভিডিও কলের মাধ্যমে অনলাইন রুকইয়াহ সেশন নেওয়া সম্ভব। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় "অনলাইন সেশন" মোড নির্বাচন করুন। যাঁরা এতটাই অসুস্থ যে সেন্টারে আসতে পারেন না, তাঁদের জন্য হোম সার্ভিসও আছে।

মহিলা রোগীদের জন্য কি মহিলা রাক্বী আছেন?

না, আমাদের সেন্টারে এখনো কোনো মহিলা রাক্বী নেই — এটি ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত। রুকইয়াহর সময় প্রায়ই দীর্ঘক্ষণ তিলাওয়াত করতে হয়, এবং অনেক সময় উচ্চস্বরে ও দৃঢ় (ধমকের) সুরে পড়তে হয়। মহিলাদের উচ্চস্বরে তিলাওয়াত তাদের কণ্ঠের পর্দার পরিপন্থী, আর দীর্ঘ সময় এভাবে তিলাওয়াত করা শারীরিকভাবেও কষ্টসাধ্য। তাই সেশন অভিজ্ঞ পুরুষ রাক্বীরাই পরিচালনা করেন। মহিলা রোগীদের সম্মান ও নিরাপত্তা রক্ষায় আমাদের ব্যবস্থা: (১) পর্দার সাথে এবং অবশ্যই মাহরামসহ আসতে হয় — মাহরাম ছাড়া একাকী প্রবেশের অনুমতি নেই; (২) পুরো সেন্টার সিসিটিভি ক্যামেরার আওতায়; (৩) পুরো সেশন বাইরে থেকে মনিটরিং করা হয়।

সুস্থতার পথে প্রথম পদক্ষেপ নিন

আল্লাহর উপর ভরসা রাখুন এবং আজই অ্যাপয়েন্টমেন্ট নিন। আমাদের অভিজ্ঞ রাকীগণ আপনার সমস্যা মনোযোগ দিয়ে শুনবেন এবং কুরআন-সুন্নাহর আলোকে সমাধানের পথ দেখাবেন।

যোগাযোগ ও ঠিকানা